রানীশংকৈলে বৈদ্যুতিক আগুনে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই!
- আপডেট সময় : ০৪:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

রানীশংকৈলে বৈদ্যুতিক আগুনে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে বৈদ্যুতিক আগুনে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৈদ্যুতিক সট সার্কিটের আগুনে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টায় রানীশংকৈল পৌর শহরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও রানীশংকৈলে ফায়ারসার্ভিস সুত্রে জানাযায়, পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত পদ্দলোচন বসাকের ছেলে রবি বসাক (নেন্দুর) পাক ঘরে সর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেবেন বসাকের বাড়িতে ও আগুন লেগে যায় এবং তার থাকার ঘর সহ রান্না ঘর পুড়ে ছায় হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার মতো আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হয়েছেন তারা। পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রানীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, তাদের দুই ভায়ের মধ্যে এক ভাইয়ের সব কিছুই পুড়ে গেছে।আর একজনের কিছু কম ক্ষতি হয়েছে।তবে দেবেন বসাকের ঘরটি আমারা পৌর সভার পক্ষ থেকে নতুন করে তৈরি করে দেওয়া হবে।




















