ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

রাণীশংকৈলে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানীর পশুর হাটগুলো!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে জমে উঠেছে পশুর হাট

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানীর পশুর হাটগুলো!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। প্রতিটি হাটে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রচুর গরু-ছাগল আমদানি হচ্ছে। বেঁচা কেনাও বেশ জমে উঠেছে। তবে এবারের কুরবানীর হাটগুলোতে ভারতীয় গরু দেখা না গেলেও বিক্রেতা ও ক্রেতা উভয়েই গরু কেনাবেচায় খুশি নন। ক্রেতাদের অভিযোগ-দাম বেশি আর বিক্রেতাদের অভিযোগ তেমন দাম মিলছে না। আশানুরূপ দাম ও চাহিদা কম থাকায় নাখোশ বড় আকাঁরের গরুর মালিকরা।
এবছর বড় গরুর চাহিদা কম, ছোট ও মাঝারি আকাঁরের গরু চাহিদা অনেক বেশি। রানীশংকৈল উপজেলায় সপ্তাহে দুটি পশুর হাট বসে প্রতি শনিবার কাতিহার আর রবিবার নেকমরদ গবাদিপশুর হাট বসে। গত শনিবার কাতিহার ঈদুল আজহার শেষ হাটে প্রায় ২’হাজার গরু ও ১’ হাজার ছাগল কেনাবেচা হয়েছে। তবে ধারাণা করা হচ্ছে রবিবার নেকমরদ হাটে তিন থেকে সারে দিন হাজার গরু ও আড়াই থেকে তিন হাজার ছাগল বিক্রি হতে পারে।

সরজমিনে নেকমরদ হাটে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা-ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যাচ্ছে। ছোট-বড় ষাঁড়, বলদ, বকনা, গাভী মিলিয়ে প্রায় ৫ হাজার গরু ও ৪ হাজার ছাগল হাটে উঠেছে। তবে হাটে ছোট ও মাঝারি গরু বেশি দেখা গেছে।
তবে পাশ্ববর্তী উপজেলায় মঙ্গলবার যাদুরানী হাট হবে এ বছরের ঈদুল আজহার শেষ হাট বলছেন ক্রেতা ও বিক্রেতাগণ।
কয়েকজন বিক্রেতা জানান, গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় গবাদিপশু পালন ব্যয়বহুল হয়ে পড়েছে। দাম বেশি হওয়ায় মাঝারি আকাঁরের গরুর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। উপজেলার বটতলি গ্রামের খামারি মফিজ উদ্দিন হাটে ৫টি মাঝারি আকাঁরের ষাঁড় হাটে বিক্রির জন্য নিয়ে এসেছেন। তিনি জানান, তার প্রতিটি গরুর দাম হাকাচ্ছেন ৭৫-৯৫ হাজার টাকা।

খাঁশি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, এই হাটে বাড়িতে পালিত একটি খাঁশি (ছাগল) নিয়ে এসেছি। লোকজন দেখছে কিন্ত দাম একেবারেই কম বলছে। ১৯/২০ কেজির খাঁশিটির দাম বলছে ১৩ হাজার আবার কেউ কেউ বলছে ১৪ হাজার। কিন্ত ১৬ হাজার দাম হলে বিক্রি করে দেব।
হাটে আগত ক্রেতা আমানত আলী বলেন, হাটে প্রচুর পরিমানে গরু ও ছাগল উঠেছে। তুলনামূলক ভাবে ছাগলের দাম অন্যান্য বছরের চেয়ে কম। অন্যদিকে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে।

নেকমরদ হাটের ইজারাদার তোজাম্মেল হোসেন বলেন, গরু ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে মাইকিং করে সচেতন করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। বিক্রেতাদের সুবিধা জন্য প্রশাসনের পক্ষ থেকে জাল টাকা শনাক্ত করতে মেশিন বসানো হয়েছে।পাশাপাশি ক্রেতাদের সুবিধার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর পশুর স্বাস্থ্য পরিক্ষার জন্য বসিয়েছেন মেডিকেল টিম।প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এবং পরামর্শে খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন বলে দাবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের।

June 25, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শেষ মুহূর্তে জমে উঠেছে কুরবানীর পশুর হাটগুলো!

আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩