বাগাতিপাড়ার স্মার্ট প্রেসক্লাবের সভাপতি-সুইট, সম্পাদক-মাসুম!
- আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ার স্মার্ট প্রেসক্লাবের সভাপতি-সুইট, সম্পাদক-মাসুম!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ার স্মার্ট প্রেসক্লাবের সভাপতি-সুইট, সম্পাদক-মাসুম! ‘নির্ভীক আমরা সত্য প্রকাশে’ এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় তিনটি প্রেসক্লাবের সমন্বয়ে পেশাদার সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে স্মার্ট প্রেসক্লাব। এতে সুইটকে সভাপতি এবং মাসুমকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিহারকোল বাজারের অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সাংবাদিক মামুনূর রশীদ মাহাতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হয়।
কমিটিতে দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি এ, এস, এম আল-আফতাব খান সুইট কে সভাপতি এবং যুগান্তরের প্রতিনিধি মোঃ মঞ্জুরুল আলম মাসুম কে সাধারন সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
ওই কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মামুনূর রশীদ মাহাতাব (সোনালী সংবাদ), যুগ্ম সম্পাদক ফজলুর রহমান (সংগ্রাম), সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক আবদুল্লাহ- আল -অনিক (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হাসান মাহমুদ (সরেজমিন), নির্বাহী সদস্য সবুজ সরকার (ভোরের ডাক), রান্টু আলী (রূপালী দেশ), কামাল হোসেন (দেশ বাংলার খবর), মোঃ নজরুল ইসলাম (প্রাপ্তি প্রসঙ্গ)। এছাড়াও এই কমিটিতে কয়েকজন উপদেষ্টা ও সম্মানিত উপদেষ্টা রাখা হয়েছে বলে জানা যায়।























