ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ৭টি ভোটকেন্দ্র ছাড়া প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৭টি ভোটকেন্দ্র ছাড়া প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৭টি ভোটকেন্দ্র ছাড়া প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ! আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ। সোমবার (১৯ জুন) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোট গ্রহণের মাত্র দুদিন বাকি। কমিশনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। গত ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকে রাসিক নির্বাচনের মেয়র, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।

নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, এবারই প্রথম রাজশাহী সিটি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী তাদের কাছে লিখিত অভিযোগ করেনি। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলাম রুবেল বলেন, আমার প্রতিদ্বন্দ্বী আমার ওপর হামলা চালিয়েছে। আমার বাড়ির সামনে গিয়ে দেশি অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে। আমি থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। তবে সুষ্ঠু ভোট হলে আমি জয়লাভ করবো।

এদিকে ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোঃ আলাউদ্দিন বলেন, বিএনপি কর্মীরা আমার ওপর হামালা করেছে। এ ঘটনায় আমি কোনো বিচার পাইনি। তবে সুষ্ঠু ভোট হলেও ভোটের মাধ্যমে মানুষ তাদের জবাব দিবে।

রাজশাহী মেট্রপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, আমাদের কাছে সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হয়েছে।
আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর নতুন এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। ১৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ১৫৩টি কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৭টি ভোটকেন্দ্র ছাড়া প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

আপডেট সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩