ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজশাহীতে শিক্ষার্থীদের মেস ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শিক্ষার্থীদের মেস ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শিক্ষার্থীদের মেস ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন! আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে রাজশাহী নগরীর মেসে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসন ছেড়ে যেতে বলার সিদ্ধান্ত পরিবর্তন করলেন মেস মালিক সমিতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শুরু হতে যাওয়া পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন করেন তারা। সোমবার (১২ জুন) বিকেলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান ও সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ রাজিব স্বাক্ষরিত সংশোধিত নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে অবস্থান করতে পারবেন। তবে ওই সময় বহিরাগত কোনো অতিথিকে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে না রাখার জন্য বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে নাশকতা বা যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছেন। শহরের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ রাজিব বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী যারা পরীক্ষার্থী তারা উপকৃত হবে। যারা থাকবে তারা মেসের বাহিরে বের হবে না এই গ্যারান্টি মেস মালিকদের নিতে হবে।
এর আগে, সোমবার সকালে রাজশাহী নগরীর মেসে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসন ছেড়ে যেতে নির্দেশনা দেয় মেস মালিক সমিতি। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে নাশকতা বা যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসে অবস্থান না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন মালিক সমিতি। এর পর বিষয়টি নিয়ে সামাজিজ যোগাযোগ মাধ্যম ফেসবুক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর মেস মালিক সমিতি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন করে সিদ্ধান্তের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

রাসিক নির্বাচনে আগামী ২১ জুন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। নগরীর মোট ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে এক যোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চলতি নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। মোট ভোটারের মধ্যে ৩০ হাজার ১৫৭ জন নতুন ভোট রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শিক্ষার্থীদের মেস ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন!

আপডেট সময় : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩