সংবাদ শিরোনাম ::
লালপুরে ফরিদ-বন্যা দম্পতির কোলে ৩ কন্যা সন্তান ভূমিষ্ঠ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

লালপুরে ফরিদ-বন্যা দম্পতির কোলে ৩ কন্যা সন্তান ভূমিষ্ঠ!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে ফরিদ-বন্যা দম্পতির কোলে তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। শনিবার (১০ জুন) সকালে নাটোরের লালপুরে একটি বেসরকারি হাসপাতালে বন্যা খাতুন নামের এক প্রসূতি মায়ের ৩ টি কণ্যা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়। উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে সিজার অপারেশন করে ওই সন্তান ভূমিষ্ঠ হয়।
মা সহ শিশু সন্তানরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। বন্যা খাতুন উপজেলার নবীনগর গ্রামের ফরিদের স্ত্রী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

June 10, 2023
লালপুরে ফরিদ-বন্যা দম্পতির কোলে ৩ কন্যা সন্তান ভূমিষ্ঠ!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















