ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় পতাকা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন বয়কট করেছে বিএনপি। তারপরেও রাসিক নির্বাচনে নারী-পুরুষসহ বিএনপিপন্থি অন্তত ২২ নেতাকর্মী অংশ নিচ্ছেন। রোববার (৪জুন) রাতে ওই সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা ভোটের দিন ভোটকেন্দ্রেও যাবেন না ভোট দিতে। এমনকি দলীয় নেতাকর্মীদেরও নিষেধ করা হয়েছে কারো পক্ষে প্রচারণায় অংশ না নিতে। তবে এর পরেও থামানো যায়নি কাউন্সিলর পদ প্রত্যাশী বিএনপিপন্থি নেতাকর্মীদের। রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সব মিলিয়ে ১৫৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সংগঠনের কড়া হুশিয়ারি উপেক্ষা করে অংশ নিচ্ছেন নারী-পুরুষসহ বিএনপিপন্থি অন্তত ২২ নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্র মতে, রাসিক নির্বাচনে অংশ না নিতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছিল। সে কারণে মেয়র পদে কেউ অংম নেননি। তবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ২২ জন নেতাকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন, ২নং ওয়ার্ডে ইয়াসিন আলী সরকার, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে ফজলে কবীর টুটুল, ৫নং ওয়ার্ডে কেএম ইফতেখার হামিদ, ৬নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ডে আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ডে টুটুল, ১৫নং ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা, ১৯নং ওয়ার্ডে নুরুজ্জামান টিটো, ২২নং ওয়ার্ডে মির্জা পারভেজ রিপন, ২৫নং ওয়ার্ডে তরিকুল আলম পল্টু, ২৬নং ওয়ার্ডে আকতারুজ্জামান কোয়েল, ২৭নং ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ২৮নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ডে সাইদুর রহমান।

এছাড়াও, সংরক্ষিত নারী আসনের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী, ৪নং ওয়ার্ডে- পুতুল, ৫নং ওয়ার্ডে- সামসুন নাহার, ৮নং সংরক্ষিত ওয়ার্ডে শাহনাজ বেগম শিখা, ৯নং সংরক্ষিত ওয়ার্ডে- আয়শা খাতুন বিএনপিপন্থি বলে নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিলরপ্রার্থী আনোয়ারুল আমিন আযব বলেন, ‘কাউন্সিরর পদে দলীয় ভোট করার সুযোগ নাই। এলাকার জনগণের অনুরোধে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল এখন ব্যবস্তা নিলে কিছু করার নাই।’

সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও মহানগর মহিলা দলের নেত্রী শামসুন নাহার বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছি না। গতবারও নির্বাচিত হয়েছি। নিজের দায়বদ্ধতা থেকে ভোট করছি। দলীয় সিদ্ধান্ত যদি আসে, সেটা নিয়ে পরে কথা হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, ‘আমরা বার বার কড়া হুশিয়ারি দেওয়ার পরেও দলীয় অনেকেই কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি প্রস্তুত করা হচ্ছে। তবে এ সংখ্যা এখনো নিশ্চিত নয়। আজ (রবিবার) সন্ধ্যায় সেটি চ’ড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ২০ জনের কাছাকাছি প্রার্থী আছে আমাদের। তাদের সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

June 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ!

আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩