ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম বাউয়েট নতুন উপাচার্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম বাউয়েট নতুন উপাচার্য!

বাউয়েট সংবাদদাতা:
ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম বাউয়েট নতুন উপাচার্য! নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে গত ৩১ মে অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাউয়েট এর উপাচার্য হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।

তিনি প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব.) এর স্থলাভিষিক্ত হলেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং ডেপুটি রেজিস্ট্রারগণ।

নবনিযুক্ত উপাচার্য বাউয়েটে যোগদানের পূর্বে মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং সাইন্স এন্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষাগত জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) থেকে মাস্টার অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব বিজনেস স্টাডিজ থেকে এমবিএ (এইচআর) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ডুয়েটে পিএইচডি ফেলো হিসেবে কাজ করছেন। তার ১৭ টি গবেষণা আর্টিকেল দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০২১ সালে সেনা পারদর্শিতা পদক এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার সম্মান অর্জন করেন। নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

June 1, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম বাউয়েট নতুন উপাচার্য!

আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩