ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ৪১১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে কোনো প্রকার কারচুপি না করে সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁওয় সদর উপজেলার ২০টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার হাওলাদার কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্রপ্রার্থীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আগামীকাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা কিভাবে ২৬ তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আওয়ামীলীগ নৌকা প্রার্থীরা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে ১টা ভোট পেলেও আমরা চেয়ারম্যান। নৌকায় যারা ভোট দিবেননা তাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সব আমাদের নিয়ন্ত্রণে। আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নৌকা মার্কার নির্বাচন করেছে তাদের মধ্য থেকে অনেককেই প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক আপনাদের লেখালেখির মাধ্যমেই নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে।আপনারা লেখা-লেখি করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের বিশ্বাস আপনারাই পারেন নির্বাচন সুষ্ঠু পরিবেশে করার পদক্ষেপ নিতে। এসময় তারা বলেন,আমরা অনেক হামলা মামলার শিকার।কয়েকদিন আগে জেলা প্রশাসক আমাদের নিয়ে বসেছিলেন, তিনি আশ্বস্ত করেছেন আপনারা নিশ্চিন্তে থাকেন। নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে। আমরা আশা করবো তার কথাই যেনো সত্যি হয়।
নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ ছাড়বোনা। সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রুহিয়া পশ্চিম ইউনিয়ের স্বতন্ত্র প্রার্থী আনসারুল হক, ঢোলরহাটের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নূরু, দেবীপুরের জয়নাল আবেদীন প্রমুখ ও জেলার মিডিয়া কর্মীবৃন্দ।

December 25, 2021
সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন 
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন 

আপডেট সময় : ১২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১