লালপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী পালন!
- আপডেট সময় : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

লালপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী পালন!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী পালন! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে লালপুরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা, আছিয়া জয়নুল বেনু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের শান্তির দূত মনোনিত করে “জুলিও কুঁরি” পদক দেয়া হয়। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।




















