ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

রাসিক নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাসিক নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা! রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধে অংশ নিতে চারজন মেয়রসহ ১৭৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ ও সংরক্ষিত নারী আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন চারজন। এর মধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ২৩ মে সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন তুলেছিলেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৪ জন। সংরক্ষিত ১০ নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

May 24, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা!

আপডেট সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩