ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বিএনপির পদযাত্রা পণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বিএনপির পদযাত্রা পণ্ড!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বিএনপির পদযাত্রা পণ্ড! আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কঠোর অবস্থান ও অনুমতি না পেয়ে রাজশাহী মহানগরীতে পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করেছন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ সিটি করপোরেশন নির্বাচনের অজুহাত দিয়ে বিএনপিকে পদযাত্রার অনুমতি দেয়নি। তারা কড়াকড়ি আরোপ করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিটিতে কর্মসূচি পালিত হচ্ছে না। তবে রাজশাহীর বিভিন্ন উপজেলায় কর্মসূচি পালন করা হয়েছে।’
মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজারে বিএনপির পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই সাহেববাজার এলাকায় পুলিশি কড়াকড়ি আরোপ করা হয়। সাহেব বাজারে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। বিএনপির রাজশাহী মহানগর কার্যালয় ঘিরে রাখে পুলিশ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। তিনি বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই।

বিজয় কুমার বসাক বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

May 23, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বিএনপির পদযাত্রা পণ্ড!

আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩