ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

রাজশাহীর বাঘা হবে একটি মডেল উপজেলা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা হবে একটি মডেল উপজেলা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা হবে একটি মডেল উপজেলা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী! পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, কৃষকদের জন্য বাঘা হবে একটি মডেল উপজেলা। পৃথিবীতে গত তিন বছরে কৃষিতে যারা ভাল করেছে, এর মধ্যে রয়েছে বাংলাদেশ। কৃষি হলো লাভজনক এবং কৃষিই হলো ভভিষ্যত। কৃষি যাদের সার্বক্ষনিক পেশা ছিল না, তারা এখন কৃষিতে আসছেন। কৃষিতে বিল্পব ঘটছে। অনেকেই এখন কৃষকের পেছনে পেছনে ঘুরবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি অধিদপ্তরের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে।
শনিবার (২০ মে) দুপুর ১২টায় উপজেলার বটমুল চত্বরের কৃষিই সমৃদ্ধি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্টানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছর থেকে ১০টি দেশে আম রপ্তানি করা হচ্ছে। এ বছর পেঁপে, বরই, পেয়ারা পরীক্ষা মূলকভাবে বিদেশে রপ্তানি করা হয়েছে। অন্য বছরের চেয়ে এ মৌসুমে আরো বেশি আম রপ্তানি করা হবে। আশা করছি আগামী মৌসুমে মিষ্টি আলু, ওলকচু, হলুদ, পেরেলা বীজ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি শিক্ষিত বেকার যুবকদের উেেদ্দশ্যে আরও বলেন, উপজেলা এখন উচ্চমূল্যের নানা ফসল চাষ শুরু হয়েছে। অযথা সময় নষ্ট না করে পরিকল্পিতভাবে কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম, ষ্ট্রবেরি, ড্রাগন, চিয়াবীজ, কিনোয়া বীজ, পেরিলা বীজসহ আংগুর চাষ করে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশ উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০ জন কৃষককে সম্মাননা ও সনদ প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমরান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সফল কৃষক শফিকুল ইসলাম ছানা, আমিনুল ইসলাম, এনামুল হক প্রমুখ। উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলা বিভিন্ন বাগান থেকে ১০০ প্রজাতির আম সংগ্রহ করে দর্শার্থীদের পরিচিতির জন্য প্রদর্শনী স্টোল স্থাপন করা হয়েছে।

May 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাঘা হবে একটি মডেল উপজেলা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী!

আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩