ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না বিএনপির নেতা সাহিদ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

রাজশাহীর বিএনপি নেতা সাহিদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না বিএনপির নেতা সাহিদ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না বিএনপির নেতা সাহিদ! অনেক আলোচনা সমালোচনার পর আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতা মোঃ সাহিদ হাসান। বৃহস্পতিবার (১৮ মে) রাতে গণমাধ্যম কর্মীদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র জীবনে মো. সাহিদ হাসান রাজশাহী কলেজে ছাত্রদলের সভাপতি ও ছাত্র সংসদের ভিপি ছিলেন। পরে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি হন। ছাত্র জীবন শেষে বিএনপির রাজশাহী মহানগরের প্রথমে ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। পরের কমিটিতে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান। তিনি দীর্ঘদিন যাবত কোন কমিটিতে নেই। বিজ্ঞপ্তির শুরুতেই তিনি নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ১৯ দফা কর্মসূচীর প্রতি আস্থা ও শ্রদ্ধা জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হয়ে নিজেকে একজন সফল জাতীয়তাবাদী কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আগামী ২১ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। রাজাশাহী সিটি নির্বাচন নিয়ে আমি বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছি তা হলো- রাষ্ট্র ও নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করলে সেক্ষেত্রে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু আমার বক্তব্য না শুনেই এবং নূন্যতম আমার সাথে আলোচনা না করেই বিএনপির কয়েকজন নেতা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে তারা তাদের রাজনৈতিক অদূরদর্শীতার প্রমাণ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের কাছে আমি রাজশাহী-২ আসনে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু বিএনপি থেকে আমাকে সহ মিজানুর রহমান মিনু দুজনকেই মনোনয়ন দেন। পরে মিনু ভাইকে প্রতীক দেওয়ায় আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সিটি নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি পক্ষ ও নির্বাচনের ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি নেতাদের নেওয়া নীতিগত সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।

রাজশাহী সিটি কপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, রাসিক নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

এরা হচ্ছেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকী। রাজশাহী সিটি নির্বাচনে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ২৫ মে। তবে যাচাই-বাছাইয়ের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি মনে করেন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বাছাইয়ে সুবিচার পাননি, তাহলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। আগামী ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ হবে ২ জুন। ভোটগ্রহণ করা হবে ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকল কেন্দ্রে এবার ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন না বিএনপির নেতা সাহিদ!

আপডেট সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩