আ.লীগের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে- আ.লীগ নেতা আসাদ!
- আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

আ.লীগের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে- আ.লীগ নেতা আসাদ!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
আ.লীগের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে- আ.লীগ নেতা আসাদ! রাজশাহীর মোহনপুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলন, আগামী জাতীয় নির্বাচনের জন্য আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূল কর্মকাণ্ডের বিষয় গুলো তৃণমূলের সাধারণ জনগণের কাছে পৌঁছাতে হবে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী শহরে যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে মেয়র প্রার্থী লিটনকে ভোট দেওয়ার জন্য বলতে হবে। তবেই রাজশাহী সিটি কপোরেশনের উন্নয়ন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধার পর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা গেদীর মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বদেরদোজার সভাপতিত্বে মতবিনিময় সভায় ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোহনপুর উপজেলার আওয়ামীলীগের সাবেক সদস্য এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য সুরনজিৎ সরকার, জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, সাবেক ধর্ম বিষয় সম্পাদক আজাহার আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবজাল হোসেন বকুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, কৃষকলীগের সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক শামিম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শেখ হাবিবা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনি, সাইদুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডালিম মোল্লা, কেশরহাট পৌর যুবলীগের সাবেক সম্পাদক তাহসিম বিল্লাহ তাপস, পৌর শ্রমিক লীগের সভাপতি শামসুর রহমান, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বাবুল, রমিজ উদ্দিন, কেশরহাট পৌর যুবলীগের প্রচার সম্পাদক তাহসিন বিল্লাহ তাপস, রায়ঘাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক সূর্যকান্ত হালদার, রায়ঘাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহরাব আলীসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।























