প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন- প্রতিমন্ত্রী পলক!
- আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন- প্রতিমন্ত্রী পলক!
নাটোর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন- প্রতিমন্ত্রী পলক! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মুসলিম জনগোষ্ঠির কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গবেষণা কার্যক্রমের প্রবর্তন করেন।
টঙ্গিতে বিশ্ব ইজতেমার ময়দান এবং তাবলিগ জামাতের কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধুর প্রদত্ত। তাঁর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টায় নাটোরের সিংড়া পৌরসভা কমিউনিটি সেন্টারে ২০২৩ সালের হজ্জ গমনেচ্ছুক ব্যক্তিদের অংশগ্রহনে হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মোকবুল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক।























