রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
- আপডেট সময় : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৪৩১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার কবীরের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রোজিৎ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রাহীম উদ্দীন,থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, সহ বিভিন্ন সরকারী কর্মকর্ত কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অপর দিকে শহীদ বুদ্ধিজীবী পরিষদের আয়োজনে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “চিরঞ্জীব ৭১”এ র্যালী শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা করা হয়।




















