ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৪১৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুলারে পুস্পস্তবক অর্পণ করেন জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পঞ্চগড় পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সেখান থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুস্পস্তবক অর্পণের পর শহিদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সায়খুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে  রিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১