ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

লালপুরে অনুমোদনের ৭ দিন পর ইউপি বিএনপির কমিটি স্থগিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে

লালপুরে ১০ ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অনুমোদনের ৭ দিন পর ইউপি বিএনপির কমিটি স্থগিত!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে অনুমোদনের ৭ দিন পর ইউপি বিএনপির কমিটি স্থগিত! নাটরের লালপুরে ১০ ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেয়ার ৭ দিন পর সবগুলো ইউনিয়নের কমিটি স্থগিত করে থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ নোটিশ দিয়েছেন জেলা কমিটি। একই সঙ্গে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি কেন বাতিল করা হবে না এবং উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণার এক সপ্তাহ পর বঞ্চিত নেতাদের অভিযোগের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, ২০২১ সালে গঠনের পর থেকে উপজেলা আহ্বায়ক কমিটি পরিচিতি সভা ছাড়া কোন সভা করেনি। নিয়ম অমান্য করে সম্মেলন ছাড়া আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে পরামর্শ না করে অযোগ্য লোক দিয়ে ২৪ এপ্রিল ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। পদ বঞ্চিতদের আবেদনে জেলা বিএনপি তদন্ত করে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার এসব কমিটি স্থগিত ও উপজেলা কমিটির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন ও সদস্য সচিব হারুন অর রশীদ পাপ্পুকে শোকজ করা হয়েছে।

অসাংবিধানিক ও নিয়ম বর্হিভূতভাবে কমিটি গঠন করায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে স্বশরীরে জেলা কার্যালয়ে হাজির হয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে। এসব বিষয়ে জানতে লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের মোবাইল নম্বরে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অপর দিকে সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ পাপ্পু শুক্রবার দুপুরে প্রতিবেদককে জানান, তারা কোনো অনিয়ম করেননি। সব নিয়ম অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। শোকজ নোটিশের জবাবও জেলা নেতাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দেবেন বলে তিনি জানান।

May 6, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অনুমোদনের ৭ দিন পর ইউপি বিএনপির কমিটি স্থগিত!

আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩