ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

লালপুরে ৫ মে শহীদ সাগরসহ তিন স্থানে গণহত্যা দিবস পালন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

লালপুরে গণহত্যা দিবস পালন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৫ মে শহীদ সাগরসহ তিন স্থানে গণহত্যা দিবস পালন!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে ৫ মে শহীদ সাগরসহ তিন স্থানে গণহত্যা দিবস পালন! লালপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৯৭১ সালের ৫ মে শহীদ সাগরসহ তিন স্থানে পাকবাহিনী কতৃক সংগঠিত গনহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের উদ্দ্যোগে শহীদ সাগর চত্বরে শহীদদের স্মরনে কোরআন পাঠ, পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ এর আয়োজন করে। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি মোঃ আনিসুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল।

আরও উপস্থিত ছিলেন, শহীদ আনোয়ারুল আজিমের সন্তান ডাক্তার আনোয়ারুল ইকবাল, শহীদ পরিবারের সন্তান ফরহাদুজ্জামান রুবেল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, কর্নেল (অবঃ) রমজান আলী, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, আঁখচাষী নেতা আনছার আলী দুলাল, সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমূখ। অপরদিকে উপজেলার গোপালপুর বনিক সমিতির উদ্দ্যোগে কড়ইতলা শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্বরণে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গোপালপুর বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, সিবিএ সাবেক সভাপতি গোলাম কাওছার, এসকেন্দার আলী, তৌহিদুল ইসলাম বাঘা, আছিয়া জয়নুল বেনু প্রমূখ।

উল্লেখ্য ১৯৭১ সালের ৫ মে একই দিনে নাটোরের লালপুরে তিনটি স্থানে গণহত্যা চালায় পাকবাহিনী। সবচেয়ে মর্মান্তিক হলো নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ‘শহীদ সাগর’ হত্যাকান্ডে অর্ধশতাধিক শহীদ হন। এ ছাড়াও গোপালপুর বাজারে সাতজন ও লালপুর-গোপালপুর সড়কের শিমুল তলা নামক স্থানে ছয়জনকে হত্যা করে।

নর্থ বেঙ্গল সুগার মিলে পাকবাহিনী যে নারকীয় হত্যাকান্ড চালিয়েছিলো তা পরর্বতীতে ‘শহীদ সাগর’ হত্যাকান্ড হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে ৫ মে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড শহীদ সাগর গণহত্যা দিবস পালন করা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী অবরুদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধশতাধিক লোককে ব্রাশ ফায়ার করে হত্যার পর লাশের স্তুপ মিলের ভেতরে একটি ছোট পুকুরে পড়ে থাকে। তারই নাম এখন শহীদ সাগর। সেদিন এই ছোট পুকুরটি রক্তের সাগরে পরিণত হয়েছিল। এই পুকুরের সিঁড়িতে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর পুকুরটির নামকরণ হয় ‘শহীদ সাগর’।
সরেজমি শুক্রবার (৫ মে ২০২৩) শহীদ সাগর চত্ত্বরে দেখা মেলে স্বীকৃতি না পাওয়া শহীদ পরিবারের সন্তানদের সাথে। তাদের মধ্যে শহীদ পরিবারের সন্তান গোপালপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ফরহাদুজ্জামান রুবেল ঘুরে দেখান শহীদ সাগর এলাকা। অশ্রু ভেজা চোখে বলতে থাকেন একাত্তরের নির্মমতার সাক্ষী এই শহীদ সাগরের সিঁড়ির যেসব জায়গায় বুলেট বিদ্ধ হয়েছিল, সেসব জায়গায় লাল রং দিয়ে চিহ্নিত রাখা হয়েছে। এই সিঁড়িতে পা রাখলে এখনো গা শিউরে ওঠে, ছমছম করে। এই সিঁড়িতেই গুলিবিদ্ধ হয়ে আমার পিতা সহ অর্ধশতাধিক স্বাধীনতাকামী মানুষ লুটিয়ে পড়েছিলেন। জনশ্রুতি আছে, স্বাধীনতার অনেক বছর পরেও এই পুকুরের পানি রক্তের মতোই লাল ছিল।
১৯৭১ সালের ৫ মে সকালে গোপালপুর বাজারে গোলাগুলি হয়। অনেক মানুষ মারা যায়। মিলের মধ্যে থাকার কারণে তাঁরা কিছুই বুঝতে পারেননি। বেলা ১১টার দিকে মিলের ভেতরে মিলিটারি দেখে কর্মরত সবাই আতংকিত হয়ে পড়ে। সবাই বলাবলি করতে থাকে অন্য কোনো মিটিং করতে এসেছে হয়তো। পাকিস্তানি সেনারা এসে তাঁদের সবাইকে মিলের জেনারেল অফিসের সামনে নিয়ে বসিয়ে গণনা করল।

তারপর বাঙালি মেসের সামনে মাটিতে সবাইকে উপুড় করে শোয়াল। কেউ মাথা উঁচু করে কিছু দেখার চেষ্টা করলেই রাইফেলের বাঁট দিয়ে বাড়ি দিচ্ছে। একজন সেনা চেঁচিয়ে বলল, ‘মেজর আসলামকো কোন মারা হায়, বাতাও’। পরে শোনা যায়, ৩০ মার্চ প্রথম প্রহরে লালপুর উপজেলার ময়না গ্রামে গ্রামবাসীর সঙ্গে এক প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানিদের ২৫নং রেজিমেন্ট পর্যুদস্ত-ধ্বংশ হয়। মুক্তিযোদ্ধারা সেখান থেকে পাকিস্তানি মেজর আসলামকে ধরে এনে গুলি করে মেরেছিলেন। আর পাকিস্তানি সেনাদের সেদিন সুগার মিলের ওয়াগন দিয়ে রেলগেটে প্রতিরোধ করা হয়েছিল। এই ক্ষোভে তারা সুগার মিলকে টার্গেট করেছে। মিলের তৎকালীন মহাব্যবস্থাপক লে. এম এ আজিম বললেন, ‘মেজর আসলামকে সুগার মিলের কেউ মারেনি।’
এরপর তাঁদের সবাইকে তুলে নিয়ে পুকুরের সিঁড়িতে সার করে দাঁড় করিয়ে দিল। চারদিক থেকে ১২ জন বন্দুক তাক করল।
এরপরেই গুলি করার নির্দেশ এল। সঙ্গে সঙ্গে চারদিক থেকে বৃষ্টির মতো গুলি শুরু হলো। লাশের স্তূপ আর রক্তে পরিনত হলো সমস্ত পুকুরের পানি।

এই গণহত্যায় যারা শহীদরা হলেন, লে. (অব.) আনোয়ারুল আজিম (প্রশাসক), সহিদুল্লাহ (প্রশাসনিক কর্মকর্তা), গোলজার হোসেন তালুকদার (কেইন সুপারেনটেনডেন্ট), সাইফুদ্দিন আহমদ (একাউন্টটেন্ট ইনচার্জ), আবুল হোসেন (এসডিও), আবদুর রউফ (স্টেনোগ্রাফার), খন্দকার আব্দুল মান্নান ভূইয়া (সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা), গোলাম কিবরিয়া (কৃষি কর্মকর্তা), মো. নূরুল হক (হেড ক্যাশিয়ার), আজহার আলী (ক্যাশিয়ার), মকবুল হোসেন (হিসাব সহকারী), আবুল বাসার খান (একাউন্টস ক্লার্ক), মনসুর রহমান (একাউন্টস ক্লার্ক), সাজেদুর রহমান (একাউন্টস ক্লার্ক), খন্দকার ইসমাইল হোসেন (করনীক), হাবিবুর রহমান (পেট্রল পাম্প করনীক), মোসাদ্দারুল হক (ক্লার্ক), মোকসেদুল আলম (ক্লার্ক), আব্দুর রহমান আমিন (সিআইসি), মোহাম্মদ আলী-১ (নিরাপত্তা প্রহরী), মোহাম্মদ আলী-২, মোজাম্মেল হক (বাওড়া), আব্দুল মান্নান তালুকদার (নিরাপত্তা প্রহরী), ফিরোজ মিয়া, আকতার উদ্দিন (নিরাপত্তা প্রহরী), সোহরাব আলী (নিরাপত্তা প্রহরী), আনোয়ারুল ইসলাম (পিয়ন), পরেশ উল্লাহ (পিয়ন), আ. মান্নান, কামাল উদ্দিন (মেশিনম্যান), আবুল কাসেম (খালাসী), আব্দুর রব (খালাসী), শামসুল হুদা (হেড মিস্ত্রি), আব্দুল মজিদ, আবুল কালাম, এস এম নজরুল ইসলাম (বৈদ্যুতিক ফিটার), আয়েজ উদ্দিন, আব্দুর রাজ্জাক (শ্রমিক), তোফায়েল প্রামানিক (শ্রমিক), মোসলেম উদ্দিন (শ্রমিক), জহির উদ্দিন, শহীদুল্লাহ (কুক) প্রমুখ। এছাড়া আরো শহীদদের নাম পাওয়া যায়নি।

১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি গোপালপুর স্টেশনের নাম রাখা হয় তৎকালীন মিলের জিএম শহীদ লে. এম এ আজিমের নামে
আজিমনগর। শহীদ সাগরের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ১৯৭৩ সালের ৫ মে মিলের জিএম শহীদ লে. এম এ আজিমের স্ত্রী শামসুন্নাহার আজিম এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর গায়ে আজিমসহ ৪২ জন শহীদের নাম খোদাই করা রয়েছে। পাশেই তৈরি করা হয়েছে একটি শহীদ স্মৃতি জাদুঘর। ২০০০ সালের ৫ মে এটি উদ্বোধন করা হয়েছে। এর ভেতরে এম এ আজিমের ব্যবহৃত পোশাকসহ অন্য জিনিসপত্র রাখা আছে। দেয়ালে রয়েছে তিন ছেলেমেয়ের সঙ্গে একটি ছবি। তাঁকে নিয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট। রয়েছে আরও কয়েকজন শহীদের ছবি। রাখা আছে একখানা পরিদর্শন বই। উদ্বোধনের সময় শামসুন্নাহার আজিম লিখেছেন, ‘স্বাধীনতার জন্য নর্থবেঙ্গল সুগার মিলের যে অবদান, বুকচিরে এক পুকুর রক্তদানের স্বীকৃতি এই জাদুঘরের মাধ্যমে দেওয়া হলো। এর শুভ উদ্বোধন করতে পেরে আজ আমি গর্বিত।’
প্রতিবছরের ৫ মে দিনটিতে শুধু শহীদদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০০ সাল থেকে দিনটিকে বাংলাদেশের চিনিকল সমুহের শহীদ দিবস হিসাবে দেশের সবকটি চিনিকলের শ্রমিক-কর্মচারিরা পালন করছে। নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ শহীদদের স্মরনে ফাতেহা পাঠ, পুস্পস্তবক অর্পন, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও খতমে কোরআনের আয়োজন করে।
ওইদিন (৫ মে ১৯৭১) লালপুর-গোপালপুর সড়কের শিমুল তলা নামক স্থানে পাকবাহিনীর হত্যাযজ্ঞে শহীদ হন ছয়জন।
উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাবিবুর রহমান (২০) মুক্তিযোদ্ধা হিসেবে ভারতে প্রশিক্ষণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাবা হায়াত মালিথার ঘোড়ার গাড়িতে (টমটম) করে গোপালপুর (বর্তমান আজিমনগর) স্টেশনের অ্যাসিস্টেন্ট স্টেশন মাস্টার (এ এস এম) আব্দুর রাজ্জাকের ছেলে সহযোদ্ধা বিএসসিতে অধ্যায়নরত আনোয়ার হোসেন মনি (২০) ও নবেসুমি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র আতোয়ার হোসেন মিন্টুকে (১৬) গোপালপুরে আনতে যান। ওই তিনজনের সাথে নাম না জানা আরো তিনজনসহ ছয়জনকে নিয়ে তাঁরা গোপালপুর থেকে লালপুরের দিকে রওনা দেন। মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিতে লালপুর হয়ে বাঘার আলাইপুর পদ্মানদীর ঘাট পর্যন্ত টমটমে গিয়ে নৌকায় নদী পার হয়ে জলঙ্গি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।

টমটমটি শিমুল তলায় পৌঁছামাত্র একটি লাল ট্রাকে ঈশ্বরদী থেকে আসা হেলমেট পরা পাক আর্মি বাহিনীর সামনে পড়ে যায়। পাকিস্তানি সেনা ও অস্ত্র সজ্জিত ট্রাক দেখে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। সেনারা তাদের পিছু ধাওয়া করে সবাইকে গুলি করে হত্যা করে গোপালপুরের দিকে চলে যায়।

এই হত্যাকান্ডে শহীদ তিনজন হলেন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন মনি ও আতোয়ার হোসেন মিন্টু। বাকি শহীদদের পরিচয় জানা যায়নি।
একই দিনে (৫ মে ১৯৭১) পাকিস্তানি হানাদার বাহিনী গোপালপুর বাজারে এক নির্মম হত্যাকান্ড চালায়।এই হত্যাকান্ডে সাতজন শহীদ হন। তাঁদের স্মৃতিতে ২০১৯ সালের ৫ মে গোপালপুর বাজার কড়ই তলায় নির্মিত হয় স্মৃতিস্তম্ভ।

শহীদ পরিবারের সন্তান গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. বাবুল আক্তার বলেন, গোপালপুর বাজার হত্যাকান্ডে প্রথম শহীদ হন তাঁর বাবা ডা. শাহাদত হোসেন। ওয়ালিয়া বাজারে তাঁর ডিসপেনসারির পিছনে ছিল স্থানীয় মুক্তিযোদ্ধাদের গোপন বৈঠকের নিরাপদ স্থান। সে কারণে তিনি রাজাকার, আলবদর ও বিহারীদের টার্গেটে পরিণত হয়েছিলেন। ওইদিন সকালে তাঁর ব্যবহৃত সাইকেলটি মেরামতের জন্য গোপালপুর বাজারে যান। এদিকে নর্থ বেঙ্গল সুগার মিল আক্রমনের জন্য পাকিস্তানি হানাদার বাহিনী ঈশ্বরদী বিমান বন্দর থেকে বিহারী ইদুয়ার সহযোগীতায় গোপালপুর বাজারে এসে পৌঁছে প্রথমেই আমার তাঁকে জিজ্ঞেস করেছিল ‘তুম বাঙ্গালি না বিহারী হো?’ তিনি পরিস্কার জবাব দিয়েছিলেন তিনি বাঙ্গালি। তখনই পেছন দিক থেকে ওরা গুলি করলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। এরপর ওরা গোপালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শহীদ তোফাজ্জল হোসেনসহ সাত জনকে গুলি করে হত্যা করে।
গোপালপুর বাজার গণহত্যায় সাতজন শহীদ হলেন, ডা. শাহাদত হোসেন, ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, সাজদার রহমান, আবুল হোসেন, আশরাফ আলী, বকস খলিফা ও কাজি রফিকুল ইসলাম চাঁদ।

May 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৫ মে শহীদ সাগরসহ তিন স্থানে গণহত্যা দিবস পালন!

আপডেট সময় : ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩