ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

মোহনপুরে নিখোঁজের চারদিন পর বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর থানা-ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে নিখোঁজের চারদিন পর বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে নিখোঁজের চারদিন পর বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার! রাজশাহীর মোহনপুরে নিখোঁজ হওয়ার চারদিন পর ঋনগ্রস্ত এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল ১০ টার সময় উপজেলার বাকশৈল গ্রামে আপন মেয়ে সাকিলা আক্তারের বাড়ির সিঁড়িঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে যে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটি নতুন কেউ বসবাস করতেন না। নিহত ব্যক্তির কাছে বাড়িটি দেখাশুনার জন্য চাবি ছিলো। নিহত ব্যক্তি বাড়ির ভিতর থেকে দরজা বন্ধ করে সিঁড়ি ঘরের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত ব্যক্তির নাম ইব্রাহিম কারিকর (৬১)। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মৃত তমির কারিকরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিম কারিকর গত রোববার বিকালে নিখোঁজ হন। পরিবারের লোকজন ওই রাত থেকে খোঁজখুঁজি করতে থাকেন। বুধবার সকালে লাশ দেখতে পেয়ে আসগর আলী নামের এক গ্রাম পুলিশ মোহনপুর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। ওই সময় পাশের ঘর থেকে দুটি বিষের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দেওয়া আগে বিষ পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ সেলিম বাদশাহ বলেন, নিহত ব্যক্তি প্রায় ২০/২৫ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋনের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।

May 3, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে নিখোঁজের চারদিন পর বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার!

আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩