ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

ক্ষতিগ্রস্থ পরিবারে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করেন এমপি শিমুল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুইশ’ অসহায় পরিবারের বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ করা হয়। শনিবার (২৯ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সুবিধাভোগী পরিবারের মাঝে এসব ঢেউটিন এবং অর্থের চেক হস্তান্তর করেন।
এসময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা নিয়ে সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। তিনি দেশকে একটি কল্যাণমুখী রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এই লক্ষ্য অর্জনে আমরা এবং দেশের সকল মানুষ প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবো।
সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, কামরুন্নাহার কাজল প্রমুখ।
অনুষ্ঠানে সদর ও নলডাঙ্গা উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায় ১০১টি পরিবারের মাঝে ১১৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১ ব্যান্ডিল ঢেউ টিন, ৩ হাজার করে করে মোট ৩ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ৮৮ টি ও নলডাঙ্গা উপজেলায় ১৩ টি পরিবারকে এসব উপকরণ দেয়া হয়।
দুঃস্থদের মাঝে চেক বিতরণ শেষে সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য নাটোর সদর উপজেলার ১৮ টি ও নলডাঙ্গা ১২ টি মোট ৩০ টি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ!

আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩