ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

ফেসবুকে আ.লীগ নেতার কমেন্টে সমালোচনার ঝড়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে

রাজশাহীর আ.লীগ নেতার ফেসবুকে কমেন্টে নিয়ে সমালোচনা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে আ.লীগ নেতার কমেন্টে সমালোচনার ঝড়!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
ফেসবুকে আ.লীগ নেতার কমেন্টে সমালোচনার ঝড়! Dear ভালোবাসা Harami, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন “সামনে বিয়ে করবো কি গাছের খাট বানালে ভালো হবে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি..!” ফেসবুকের এমন পোস্টে রাজশাহীর মোহনপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম (Adv Abdus Salam) তার ফেসবুক আইডি থেকে কমেন্ট করেন “ডুমুর গাছের কাঠ দিয়ে খাট বানালে বাসর রাতে, বউ শান্তি পাবে। জয় বাংলা”। তিনি তার কমেন্টে “জয় বাংলা”শ্লোগানটি ব্যবহার করায় পর থেকে বিভিন্ন জন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে নানা ভাবে মন্তব্য করতে থাকেন। এর পর শুরু হয় আলোচনা সমালোচনা ঝড়।

মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনি (Ahosan Habib Rony) তার ফেসবুক আইডি লিখেছেন “জয় বাংলার সাথে ডুমুর কাঠের খাঠের সম্পর্ক কি….জয় বাংলা জাতীয় স্লোগান যেখানে সেখানে ব্যবহার করেন”। Anonno Masud তার আইডিতে কমেন্টে করেছেন, এরায় মোহনপুর টা চিবিয়ে খাচ্ছে, জয় বাংলার লেবাস নিয়ে, যোগ্য মানুষ কে মূল্যয়ন করতেও চাই না বা করতেই দেয় না, মামলা হামলার ভয় দেখায়, মোহনপুর টা তামা তামা করে ফেলছে, এই পরিবারকে না সরালে মোহনপুর এর যা আছে সেটাও শেষ হয়ে যাবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। Md Sanowar Khan কমেন্টে লিখেছেন, হায়রে আওয়ামী লীগ। আজ পর্যন্ত জয় বাংলা কোথায় বলা লাগবে আর কোথায় লেখা লাগবে জানলাম না।

মোহনপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিন বিল্লাহ ( Md Binbillah Binbillah) তার ফেসবুক আইডি থেকে কমেন্ট করেছেন, জয় বাংলা জাতীয় শ্লোগান, এর ব্যবহারে সংযত হওয়া দরকার। মানষিক ভারসাম্য হীন মানুষ ছাড়া এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা ছাড়া এ সমস্ত জায়গায় জয় বাংলা ব্যবহার করতে পারেনা। এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল, এদের বিচার হওয়া দরকার। Md Wasim Akram নামের একজন কমেন্ট করেন, এরা কারা? একাত্তরে যে পরিবারের স্লোগান ছিল পাকিস্তান জিন্দাবাদ তার মুখে জয়বাংলা স্লোগান তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে এটা স্বাভাবিক কিন্তু আমাদের কাছে এই স্লোগানের তাৎপর্য অপরিসীম। এই স্লোগান সেই স্লোগান যা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শক্তি যুগিয়েছিল, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। যত সম্ভব নব্বই এরপরে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দলে এদের অনুপ্রবেশ ঘটে বড় বড় নেতা বনে যাই। ইতিহাস সাক্ষী এরাই হতে পারে খুনি খন্দকার মোস্তাকের অনুসারী, বিশ্বাসঘাতক। সঠিক তদন্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল থেকে এদেরকে বহিষ্কার করা হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরজিৎ সরকার (Suronjit Sorkar) তার কমেন্টে লিখেছেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সালাম সাহেবের পরিবার ৭১ সালে জয়বাংলা শ্লোগানের বিপক্ষে ছিল তাই উনার পক্ষেই এমন স্বাধীনতা বিরোধী কাজ সম্ভব। এছাড়াও তিনি তার কমেন্টের নিচে একাত্তরে মোহনপুর একটি বইয়ের পাতা সংযুক্ত করেছেন, তাতে লিখা রয়েছে, এমপি আয়েন উদ্দিনের ভগ্নিপতি মোহনপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ সালামের বাবার নাম রাজাকার পিচ কমিটির তালিকায় ৯ নাম্বারে আব্দুর রহমান মন্ডল। একাত্তরে মোহনপুর মোঃ বাবলুর রহমান। এছাড়াও আরও অনেকে কমেন্টের বিপরীতে নানা মন্তব্য করে কমেন্ট করতে থাকেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের আপন ভগ্নীপতি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালামের “জয় বাংলা” এমন কমেন্টের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকসহ এলাকায় জুড়ে হাট বাজার রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে চলছে আলোচনা সমালোচনা ঝড়।
এ বিষয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালামের সাথে ফোনে যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জয় বাংলা সরকারি শ্লোগান, কেউ যদি লিখে থাকেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দলের বিরুদ্ধে কিছু লিখলে তখন সাংগঠনিক ভাবে তার ব্যবস্থা নেয়া হবে।

April 29, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে আ.লীগ নেতার কমেন্টে সমালোচনার ঝড়!

আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩