রানীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত!
- আপডেট সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

রানীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত!
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রানীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আইন সহায়তা সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সমাসেবা কর্মকর্তা আব্দুর রহিম, তথ্য সেবা কর্মকর্তা হালিমা বেগম, মুক্তিযোদ্ধা মোতাল্লেব হোসেন, সাবেক ভিপি কামাল উদ্দীন, ডিগ্রি কলেজ অফিস সহায়ক রফিকুল ইসলাম বাটুল, আনিসুর রহমান আনসু, সমাজসেবা অফিস সহায়ক গোলাম রব্বানি, ইউপি সদস্য তুফান সরি, ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।























