পদ্মা নদীর তীরে হাঁটতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্র’র মৃত্যু!
- আপডেট সময় : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

পদ্মা নদীর তীরে হাঁটতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্র’র মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীর তীরে হাঁটতে গিয়ে নদীতে ডুবে কলেজ ছাত্র’র মৃত্যু! রাজশাহী নগরীর পদ্মা নদীতে হাঁটাহাঁটি করতে নেমে ডুবে গিয়ে এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র’র নাম মো. ফাহিম (২০)।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুই টায় দিকে মহানগরীর মতিহার থানার থানাধীন ফুলতলায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র ফাহিম রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মো. মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। সে কমলা হক ডিগ্রি কলেজের ইন্টারের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চারজন যুবক পদ্মা নদীর ধারে ফুটবল খেলেছিলেন। তাদের মধ্যে দুজন পদ্মা নদীতে গোসল করতে নামে এবং অপর দুজন পানিতে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎ করে একজন পা পিছলে তলিয়ে যায়। তখন ফাহিম তাকে উদ্ধার করতে গেলে নিজেই তলিয়ে যায়। পরে ফাহিমের মৃত্যু হয়।
রাজশাহী ফায়ার সার্ভিস অফিসের এক কর্মী জানান, আমরা খবর পেয়ে পৌনে দুইটায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে নিখোঁজ ফাহিমকে উদ্ধার করার জন্য ডুবুরি নামায়। দীর্ঘ এক ঘন্টা খোঁজার পরে তিনটার দিকে ফাহিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।




















