নাটোরে আ’লীগের দুই পরিবারের বাড়িতে পাল্টাপাল্টি হামলা!
- আপডেট সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

নাটোরে আ’লীগের দুই পরিবারের বাড়িতে পাল্টাপাল্টি হামলা!
নাটোর প্রতিনিধি:
নাটোরে আ’লীগের দুই পরিবারের বাড়িতে পাল্টাপাল্টি হামলা! নাটোরে লাউড স্পিকারে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পরিবারের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলা ছাতনি ইউনিয়নের তেলকুপি ফকিরপাড়া গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এঘটনায় অন্তত তিনজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে তেলকুপি ফকিরপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলালাল মোল্লার ছেলে রিপন ও তার বন্ধুরা মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়ির এলাকায় লাউড স্পিকারে উচ্চ শব্দে গান বাজিয়ে হৈ হুল্লোড় করতে থাকে। এসময় প্রতিবেশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান সহ তার পরিবারের সদস্যরা তাদের মানা করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জেরে বুধবার সকালে ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দুলালাল মোল্লার ছেলে রিপন ও তার সহযোগীরা প্রতিবেশী আ.লীগ নেতা আাব্দুল মান্নানের বাড়িতে চড়াও হয়ে বাড়ির লোকদের মারপিটে করার চেষ্টা করে। কিন্তু আাব্দুল মান্নানের সমর্থক সহ এলাকাবাসী প্রতিরোধ করে তাদের তাড়িয়ে দেয়। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে আাব্দুল মান্নানের সমর্থকরা প্রতিপক্ষ দেলোয়ার হোসেন দুলালাল মোল্লার বাড়িতে হামলা চালায়। তবে এলাকাবাসীর প্রতিরোধে তারা ফিরে আসে। এঘটনায় উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এব্যাপারে দুই আ.লীগ নেতা দেলোয়ার হোসেন দুলালাল মোল্লা ও আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তারা দুজনেই একে অপরের ওপর দোষারোপ করেন।
ছাতনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দুলাল সরকার জানান, দেলোয়ার হোসেন দুলালাল মোল্লা ও আব্দুল মান্নান একে অপরের আত্মীয়। বৈবাহিক ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিবেশীদের হস্তক্ষেপে ঘটনা ভয়াবহ আকার ধারন করেনি বা কেউ আহত হননি।তাদের উভয়কে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, গান বাজানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে থানায় কোন পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।























