ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়র লিটনের ঈদ পুর্নমিলনী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

রাসিক মেয়র লিটনের ঈদ পুর্নমিলনী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়র লিটনের ঈদ পুর্নমিলনী!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়র লিটনের ঈদ পুর্নমিলনী! রাজশাহী মহানগরীর অর্ন্তগত ১ থেকে ১২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে আবারো দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে প্রায় ২৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন। এই প্রকল্পে এখন পর্যন্ত ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। হাতে আরো প্রায় ১৫০০ কোটি টাকা রয়েছে। এর সাথে আমি যদি আবারো নির্বাচিত হই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকার বড় বরাদ্দ নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আবারো জয়যুক্ত হলে আগামী ৩/ ৪ বছরে রাজশাহী আরো পরিবর্তন হয়ে যাবে।

রাসিক মেয়র আরো বলেন, আবারো নির্বাচিত হলে সিটি এরিয়াকে বৃদ্ধি করা হবে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন হবে। রাজশাহী থেকে কলকাতা সরকারি ট্রেন ও বাস সার্ভিস চালু করার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছি। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে। এই ট্রেন, বাস ও নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে রাজশাহীতে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার কর্মসংস্থানের ব্যাপারে জোর দিচ্ছি। সবই কিছুই সম্ভব হবে আগামী ২১জুন নির্বাচনে আমি আবারো জয়যুক্ত হলে। আপনারা সবাই পাশে থাকবেন, দোয়া করবেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফ.এম আ জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, নফিকুল ইসলাম সেল্টু, নজরুল ইসলাম তোতা, মোসাদ্দেক হোসেন লাবলু, সদস্য ও রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সদস্য ও বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সদস্য মোখলেসুর রহমান কচি, মাসুদ আহমেদ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

April 25, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়র লিটনের ঈদ পুর্নমিলনী!

আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩