ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

রাজশাহীর কেশরহাটে দুই দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুরে দুই দোকানে অগ্নিকান্ড

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর কেশরহাটে দুই দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কেশরহাটে দুই দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই! রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অগ্নিকাণ্ডে দুইটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৯ টার সময় কেশরহাটে জামাল হোসেন কসমেটিকস ও মাইনুল ইসলামের জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় দোকান মালিকেরা জানান, বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগ দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ করে দেন। হঠাৎ করে রাত সোয়া ৯ টায় দিকে আগুনের দৃশ্য দেখে ফায়ার সার্ভিস অফিসে খবন দেন।
মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। এ সময় মোহনপুর থানা পুলিশ, কেশরহাট পৌরসভার মেয়রসহ স্থানীয় লোকজনের সার্বিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে দুই দোকানের প্রায় ১০ লাখ টাকা মালামলার পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের আরো তিনটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কেশরহাট একটি গুরুত্বপূর্ণ হাট। গত সপ্তাহে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ব্যাবসায়ীদের সাথে কথা বলা হয়েছিল। তারপরে সোমবার আগুন লাগে। তবে মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তিনি আরো বলেন, আগুন লাগার বিষয়টি খোঁজে বের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর কেশরহাটে দুই দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই!

আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩