ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

লালপুরে পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

বেলুন উড়িয়ে পুসান মেধাবী মুখ মিলনমেলার উদ্বধোন করেন অতিথিবৃন্দ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত! দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানটি লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তআব্য রাখেন, নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।

৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোঃ সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, পুসানের প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে বর্তমানে ২৫ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ সাত বছর ধরে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূচিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে সমাজ সেবায় অবদানের জন্যে মোঃ শহিদুল ইসলাম বকুলকে বীর উত্তম খাদেমুল বাশার এওয়ার্ড এবং শেফালী আক্তারকে পুসান গোল্ডেন এওয়ার্ড, স্বাস্থ্য সেবায় অবদানের জন্যে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার এসোসিয়েশনকে পুসান ডায়মন্ড এওয়ার্ড, শিক্ষায় অবদানের জন্যে সমর চন্দ্র পালকে মহারাণী ভবানী এওয়ার্ড প্রদান করা হয়, চিকিৎসা ও সমাজসেবায় অবদানের জন্যে সাইদুর রহমান এবং সাংবাদিকতায় অবদানের জন্যে ফারাজী আহম্মদ রফিক বাবনকে চলনবিল এওয়ার্ড, কৃষিতে অবদানের জন্যে ড. মোঃ লতিফুল ইসলামকে অধ্যক্ষ এম এ হামিদ এওয়ার্ড প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নতুন ভর্ত্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

April 24, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পুসান মেধাবী মুখ মিলনমেলা অনুষ্ঠিত!

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩