সিংড়ায় পূর্ব বিরোধের জেরে হামলায় আ.লীগ নেতাসহ আহত-৭!
- আপডেট সময় : ১১:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

সিংড়ায় পূর্ব বিরোধের জেরে হামলায় আ.লীগ নেতাসহ আহত-৭!
বিশেষ প্রতিনিধিঃ
সিংড়ায় পূর্ব বিরোধের জেরে হামলায় আ.লীগ নেতাসহ আহত-৭! নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক বাবলুসহ সাতজন আহত হয়েছে। এরমধ্যে বাবলুসহ তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপালে পাঠানো হয়। শনিবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা সবাই ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন গ্রুপের নেতা-কর্মী বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খবর নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় দোষীদের গ্রেফতার করতে সিংড়া থানাকে নির্দেশ দেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮ দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক বাবলু নেতা-কর্মীদের নিয়ে নুরপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুল হক বাবলুর ওপর অর্তকিত হামলা চালায় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনুর সমর্থকেরা।
এসময় এমদাদুল হক বাবলু, আসাদুজ্জামান ভুট্টু এবং প্রভাষক কাজলকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদেরকে উদ্ধার করতে অন্যরা এগিয়ে আসলে আরও ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এমদাদুল হক বাবলুসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাতপাতালে পাঠানো হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।























