লালপুরে এসিডে ঝলসে দেয়া হয় যুবকের মুখ ও শরীর!
- আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

লালপুরে এসিডে ঝলসে দেয়া হয় যুবকের মুখ ও শরীর!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে এসিডে ঝলসে দেয়া হয় যুবকের মুখ ও শরীর! লালপুরে দূর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে মোঃ কাজল (২১) নামের এক যুবকের মুখ ও শরীর। সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহিত কাজল একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে নিজের জমিতে ধান কাটছিলো। এসময় তিনজন অজ্ঞাত ব্যক্তি তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুরুজ্জামান শামীম জানান এসিডে কাজলের মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে। একারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে।




















