ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

রাজশাহীর ঝুঁকিপূর্ণ মার্কেট ৪টি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা! রাজশাহী নগরীর চারটি মার্কেটকে ঝুঁকিপুর্ন ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। যেসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষণা করা হয় সেগুলো হলো, নগরীর আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি, সোনাদীঘী মোড়স্থ সমবায় মার্কেট ও নগরীর সুলতানাবাদ নিউমার্কেট। সোমবার (১৭ এপ্রিল) ব্যানার টাঙ্গিয়ে ও মাইকিং করে এসব মার্কেট ঝুঁকিপুর্ন ঘোষণা করা হয়।

এ নিয়ে সোমবার সকালে মার্কেট চারটির প্রবেশ পথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ সংক্রান্ত চারটি ব্যানার টানিয়ে দেয়া হয়। ব্যানার চারটিতে লেখা ছিল ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সচেতন না হলে যে কোন মুহুতে অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটতে পারে, নগরীর আরডি মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট ও নিউমার্কেটে তেমন কোন অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আমরা এ বিষয়ে বার বার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেইনি। আরডিএ মাকের্টর আশপাশে কোনো পুকুরও নেই। ফলে অগ্নিকান্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।’ তবে আমরা ওয়াসার সঙ্গে কথা বলেছি তারা পানি আমাদেরকে সরবারহ করতে চেয়েছেন। তবে তা পর্যাপ্ত পরিমান হবে বলে মনে হয়না।

এছাড়া মার্কেট চারটির সিঁড়িতেও মালামাল রাখা হয়। ফলে আগুনের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই আগুনের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেট দুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে মাইকিং ও ঝুঁকিপুর্ন ঘোষণার ব্যানার টাঙ্গানোর সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ, ওয়ার হাউজ ইন্সপেক্টর মোজ্জাম্মেল, ওমর ফারুক, মো: সেলিম, আব্দুল্লাহ, তৌহিদুর রহমান, দিয়য়ানাতুল হক দিনার, স্টেশন অফিসার লতিফুর বারিসহ অত্র স্টেশনের লিডার ও ফায়ার ফাইটারগণ।

April 17, 2023
রাজশাহীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা!

আপডেট সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩