ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

টিসিবির পণ্য বিক্রয়ে কোন অনিয়ম মানা হবেনা- সাংসদ বকুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিসিবির পণ্য বিক্রয়ে কোন অনিয়ম মানা হবেনা- সাংসদ বকুল!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
টিসিবির পণ্য বিক্রয়ে কোন অনিয়ম মানা হবেনা- সাংসদ বকুল! নাটোরের বাগাতিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকপক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এই উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক বিষয় তুলে ধরে জানান আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে পুলিশি টহল জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যারা এই উপজেলায় ঈদ পালন করতে আসবেন তাদের নিরাপদে বাড়ি ফেরাতে মাঠে থাকবে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

এ সময় প্রধান বক্তা শহিদুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী দুই এলাকার মধ্যে বাগাতিপাড়া একেবারেই শান্ত উপজেলা। এখানে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি করতে না পাড়ে সেদিকে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। এই এলাকায় আমি পুকুর খননের কোন অনুমতি বা সুপারিশ করিনি। কিন্তু কার অনুমতি নিয়ে এতো পুকুর খনন করা হচ্ছে এবং খননকৃত মাটি বিক্রি করা হচ্ছে? অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জন্য খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রয়ে কোন অনিয়ম মানা হবেনা। অনিয়ম হলে সাথে সাথে অভিযুক্তর বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডু, জামনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেস ক্লাব সভাপতি আল-আফতাব খান সুইট প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাজার কমিটির সভাপতি-সাধারন সম্পাদক সহ সুধী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত মাসের আইন-শৃঙ্খলার রেজুলেশন পাঠ করে শোনান এবং এই উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ইউএনও নিলুফা সরকার।

April 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিসিবির পণ্য বিক্রয়ে কোন অনিয়ম মানা হবেনা- সাংসদ বকুল!

আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩