মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৬:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত! বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মাতাজী রোডে অবস্থিত রোকেয়া কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্হ্যতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, যুবদ্লের যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জিল্লুর মাস্টার, ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মহির উদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হাসান,প্রচার সম্পাদক আমিন ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান, চান্দাশ ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব এনামুল হক মাস্টার, হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফুর মাস্টার, চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ।
এছাড়া এ সময় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।























