ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি মারা গেছেন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

মারা গেছেন রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি মারা গেছেন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি মারা গেছেন! নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি ওরফে খুকি আপা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তার মৃত্যু হয়।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি হাসপাতালে তার লাশের কাছেই ছিলেন। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় খুকির ইচ্ছে অনুযায়ী নগরীর টিকাপাড়া কবরস্থানে মাগরিবের নামাজের পর তার দাফন সম্পূর্ণ করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে দিল আফরোজ খুকিকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৩৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরদিন (রোববার) সকালে তাকে ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। হাসপাতালে কোনো বিছানা না পাওয়ায় বারান্দাতেই তার চিকিৎসা চলছিল।
পরদিন ১৮ ডিসেম্বর ‘পত্রিকা বিক্রি করা সেই খুকি আপা রামেক হাসপাতালে ভর্তি’ শিরোনামে বিভিন্ন মিডিয়াতে নিউজ প্রকাশ হলে বিষয়টি অনেকের সুনজরে আসে। পরে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নারী নেত্রী শাহীন আকতার রেণী খুকিকে দেখতে যান। তিনি খুকির চিকিৎসার খোঁজ নেন এবং বেডের ব্যবস্থা করে দেন।
শারীরিক অবস্থার অবনতি হলে ২২ ডিসেম্বর তাকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) পাঠানো হয়। সেখান থেকে চলতি বছরের ৭ জানুয়ারি তাকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি রামেক হাসপাতাল থেকে মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে পাঠানো হয় খুকিকে।
দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। ষাটোর্ধ্ব এই নারী দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির পাশে দাঁড়ায়। এছাড়াও ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান জীবন সংগ্রামের অদম্য এই নারী।

April 13, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি মারা গেছেন!

আপডেট সময় : ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩