ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাসিক নির্বাচনে লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে

লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচনে লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাসিক নির্বাচনে লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন! আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রাজশাহী মেয়র পদের জন্য চতুর্থবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র তোলা হয়েছে।
তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় এই মনোনয়নপত্র তোলেন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহাদাত হোসেন বাদশা, সৈয়দ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সরকার আসলাম ও আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান, সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। আগামী বুধবার (১২ এপ্রিল) এটি পূরণ করে জমা দেবেন। এরপর রাজশাহী ফিরে তারা নির্বাচনের বাকি প্রস্তুতি শুরু করবেন। আর প্রার্থীর ব্যাপারে পরে মনোনয়ন বোর্ড থেকেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে। এর আগে তারা আর কিছুই বলতে পারবেন না।
এর আগে গত ৩ এপ্রিল দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

April 10, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচনে লিটনের পক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন!

আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩