ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

আবারও রাসিকে মেয়র পদেই নির্বাচন করছেন লিটন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও রাসিকে মেয়র পদেই নির্বাচন করছেন লিটন!

এম এম মামুন, রাজশাহী:
আবারও রাসিকে মেয়র পদেই নির্বাচন করছেন লিটন! রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী প্রায় চুড়ান্ত হয়েছে। দুই বারের সফল মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আবারও মেয়র পদেই নির্বাচন করছেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়রুজ্জামান লিটনকে এবারও মেয়র পদে নির্বাচন করতে বলেছেন বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে গণভবনে গিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দুপুর ২টার দিকে তিনি গণভবন থেকে বের হয়ে আসেন। এর পর তিনি মেয়র পদে নির্বাচন করবেন বলে রাজশাহীর নেতৃবৃন্দকে জানান।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, গণভবন থেকে বের হওয়ার পর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের সঙ্গে তার মোবাইলে কথা হয়েছে। তিনি (খায়রুজ্জামান লিটন) জানিয়েছেন, দলীয় প্রধান আসন্ন সিটি নির্বাচনে আবারও তাকে প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আর দলীয় প্রধান সাধারণত এভাবেই বলে থাকেন। তিনি সরাসরি কিছু বলেন না। সর্বোচ্চ নির্ধারণী বোর্ডেই তা চূড়ান্ত হয় বলে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা। সেদিক থেকে খায়রুজ্জামান লিটনই রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হচ্ছেন। আর বিষয়টি মোটামুটি চূড়ান্ত বলেই মন্তব্য করেন আসাদুজ্জামান আসাদ।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এবারও আমি সিটি করপোরেশনে নির্বাচন করছি। সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো এবং মঙ্গলবার জমা দিবে। এর পর রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচার প্রচারণা শুরু করবো।
এর আগে দেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন রাজশাহী নগরীর রুপকার ও স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবার মেয়র পদে নির্বাচন করছেন কি না এ নিয়ে বেশ কিছুদিন থেকে আলোচনা চলছিল। কেউ বলছিলেন তিনি মেয়র নির্বাচন করবেন আবার কেউ বলছিলেন এবার তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করবেন। এ নিয়ে তিনি নিজেও কিছু বলেননি এতোদিন। রাসিক মেয়র লিটন বলেছিলেন দলীয় প্রধান আমাকে যেখানে চাইবেন সেখানে নির্বাচন করবো।

April 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবারও রাসিকে মেয়র পদেই নির্বাচন করছেন লিটন!

আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩