ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

বিএনপির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে যুবদলের ৪ নেতার পদত্যাগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

লালপুরে চার যুবদল নেতার পদত্যাগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে যুবদলের ৪ নেতার পদত্যাগ!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
বিএনপির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে যুবদলের ৪ নেতার পদত্যাগ! নাটোরের লালপুরে অদূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ ও সেচ্ছাচারিতা মূলক কমিটি গঠনের প্রতিবাদে কদিমচিলান ইউনিয়ন যুবদলের আহবায়কসহ ৪ জন পদত্যাগ করেছেন। শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকৃত নেতারা হলেন, কদিমচিলান ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা মোস্তাক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, জাহিদ হাসান, জিয়াউর রহমান আকাশ।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা মোস্তাক জানান, লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরসাদ রাজন দলীয় নেতা কর্মীর খোঁজ রাখেন না, তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেন না। যোগাযোগ বিচ্ছিন্ন ও তার রাজনৈতিক হঠকারী সিদ্ধান্তের কারণে যারা দলের নিবেদিত কর্মী তাদের রাজনৈতিক প্রশ্নের জবাব দিতে পারি না। এছাড়া ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নিষ্ক্রিয় ও স্থানীয় রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই এমন নেতাদের কমিটি গঠন ও রাজনের সেচ্ছাচারিতায় দলের ক্ষতি মেনে নিতে না পেরে আমরা পদত্যাগ করেছি। এবং কেন্দ্রীয় ভাবে বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবে মনমালিন্য হওয়ায় তারা চারজন পদত্যাগ জমা দিয়েছে। এব্যাপারে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরসাদ রাজনের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

April 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে যুবদলের ৪ নেতার পদত্যাগ!

আপডেট সময় : ১০:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩