মহাদেবপুরে উপজেলা বিএনপির অবস্হান কর্মসুচি পালিত!
- আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

মহাদেবপুরে উপজেলা বিএনপির অবস্হান কর্মসুচি পালিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে উপজেলা বিএনপির অবস্হান কর্মসুচি পালিত! নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুৎ গ্যাস, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এসএম হান্নান প্রমুখ। অবস্থান কর্মসূচির সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
এসময় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাজুর ইউনিয়ন শাখার সভাপতি আমিনুর ইসলাম বিশ্বাস বাদল,চান্দাশ ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক মাস্টার,এনায়েতপুর ইউনিয়ন শাখার সভাপতি এরশাদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার সদস্য রুমু ও সাজু,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,জেলা য়ুবদলের সহ সভাপতি মহসিন আলী,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম পপলু, জেলা মহিলা দলের সভানেত্রী সীমা চৌধুরী,সহ সভাপতি রওশন জাহান, সাধারন সম্পাদক ফাতেমা বেগম,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।
অবস্হান কর্মসুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেন।




















