ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে

গুরুদাসপুরের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি!

নাটোর অফিসঃ
আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি! মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মকুল হোসেন নামে প্রতিবাদকারীর ওপর ক্ষুব্ধ হয়ে নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকরামুল ইসলাম বলেছেন, আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি, আমাদের ছেলে মেয়েদের ট্যাব দিয়েছি, তাতে আপনার কি? এমন একটি ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। শুক্রবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার সময় নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন শ্রেণীর মানুষ নিন্দা জানিয়েছেন। আকরামুল ইসলাম গোপিনাথপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি ওই বিদ্যালয়ে ২০০৪ সাল থেকে সহকারী শিক্ষক (বাণিজ্য বিভাগ) এর দায়িত্বে আছেন। প্রতিবাদকারী ব্যক্তি মকুল হোসেনের বাড়ি একই এলাকার নাজিরপুর নতুন পাড়ায়।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হুমকির শিকার হওয়া ব্যক্তি মকুল হোসেন জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলাব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরুপ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা কেউ ট্যাব পায়নি। ট্যাব পেয়েছে প্রধান শিক্ষকের ভাতিজী ও ভাগ্নি, সহকারী শিক্ষক সুলতান হোসেনের মেয়ে, সহকারী শিক্ষক আকরাম হোসেনের ছেলে, সহকারী শিক্ষক সাইদুল ইসলামের মেয়ে, বিদায়ী একজন শিক্ষার্থীসহ আরো একজন সহকারী শিক্ষকের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ছেলে-মেয়ে হওয়ার সুবাদে তারা ট্যাব পেয়েছে। মুলত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব কেন দেওয়া হলোনা এই বিষয়ে বিদ্যালয়ে গিয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আকরামুল ইসলাম আমার ওপর উত্তেজীত হয়ে পরে। একপর্যায় তিনি বলেন, আমাদের ক্ষমতা আছে তাই আমরা চুরি করেছি, আমাদের ছেলেমেয়েদের দিয়েছি। তাতে আপনার সমস্যা কি। এছাড়াও সে আমার ওপর বার বার আক্রমণ করার চেষ্টা করে। মনে হচ্ছিলো আমি কোন কথা বললেই আমাকে ধরে মারবে। আমি সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে এই শিক্ষকের বিচার দাবি জানাচ্ছি।
শিক্ষক আকরামুল ইসলাম জানান, উত্তেজিত হয়ে ভুলবশত বলে ফেলছি। তাছাড়াও ওই ব্যক্তি মকুল হোসেনের সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ থাকার কারনে কথার প্রসঙ্গে কথাটি বের হয়ে গেছে। এটা আমার ভুল হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ ফরিদ মন্ডল বলেন, একটু ভুল ভ্রান্তির কারণে এই সমস্যা হয়েছে। ট্যাব যাদেরকে দেওয়া হয়েছিলো তাদের কাছ থেকে ফেরৎ নিয়ে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের উত্তেজীত বিষয়ে আমার জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার মোবাইল ফোনে বলেন, ইতিমধ্যেই ওই বিদ্যালয়ের অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী শিক্ষক যে কথা বলেছে সেটা তিনি বলতে পারেননা। অভিভাবক অভিযোগ দিলে ক্ষতিয়ে দেখা হবে বিষয়টি।

April 7, 2023
আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি!

আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩