নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু!
- আপডেট সময় : ১০:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু!
নিজস্ব প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু! নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোররাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিনে ২৩৬ নং রেল ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে ঢাকাগামি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে ২৩৬নং রেল ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা সান্তারহার রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত করে মরদেহটির সঠিক পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত তাদের হেফাজতে রাখা হবে।
অজ্ঞাত নিহত ওই নারীর পরিচয় সনাক্ত না হলে আইনি প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।




















