রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা আটক!
- আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা আটক!
এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা আটক! রাজশাহী কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। মঙ্গলবার (৪ এপ্রিল) অভিযান চালানো হয়। তবে মহিবুল ইসলাম ভুঁইয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, টাকাগুলো তিনি ঘুষ নেননি। টাকাগুলো বাইরে থেকে নিয়ে এসে তাকে ফাঁসানো হয়েছে।
ঘুষের অভিযোগকারী চিকিৎসক ফাতেমা সিদ্দীকা ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। যেটি ব্যাংক হিসেবে আছে। কিন্তু আয়কর ফাইলে তিনি সেটি উপস্থাপন করেননি। যার ফলে মোটা অংকের কর ফাঁকি দিয়েছে তিনি। এটি নিয়ে কাজ করার কারণে তাকে ফাঁসানো হয়েছে।
দুদকের রাজশাহী সমন্বিত বার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান সাংবাদিকদের কাছে জানান, ডাক্তার ফাতেমা সিদ্দীকার ৫-৬ বছরের পুরনো ফাইল বের করে ২৬ কোটি টাকার সম্পদ গোপন করার অভিযোগ তোলা হয়। এর পর রাজশাহী কর বিভাগের সার্কেল ১৩ অঞ্চলের উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া বিপুল অংকের কর ধার্য করার করার হুমকি দেন। মহিবুলের দাবি অনুযায়ী ৬০ লাখ টাকার মধ্যে আজ মঙ্গলবার সকালে ১০ লাখ টাকা নিয়ে যান ডাক্তার ফাতেমা সিদ্দিীকা। এর পর টাকাগুলো নিয়ে মহিবুল ইসলাম তার কার্যালয়ের ড্রয়ারে রাখেন। এর পর দুদকের রাজশাহী বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল ওই কার্যালয়ে অভিযান চালান।
এসময় মহিবুলের ড্রয়ার থেকে ১০ লাখ টাকাসহ বেশকিছু ফাইলপত্র জব্দ করা হয়। এ ঘটনায় উ-করকমশিনার মহিবুল ইসলামকে আসামি করে দুদকের ফাঁদ কার্যক্রমের ১৬১ ধারায় মামলায় দায়ের করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে দুদকের রাজশাহী সমন্বিত বার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, কর ফাঁকি দিয়ে সেটি কর আইনের লঙ্ঘন। সেটি কর বিভাগ দেখবে। কিন্তু ঘুষ নিয়ে তো সেটি সমাধান হবে।




















