লালপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন রক্তাক্ত জখম!
- আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

লালপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন রক্তাক্ত জখম!
নাটোর অফিসঃ
লালপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন রক্তাক্ত জখম! নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৬ মার্চ) ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর শেরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জমি জমার ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই ওই গ্রামের আমিরুল ইসলাম ও কাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। রোববার রাতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া, জিল্লুর সহ আরো কয়েকজন বিরোধপূর্ন জমিতে দখল নিতে যায়। এ সময় প্রতিপক্ষ কাশেমের নেতৃতে তার ছেলে সহ দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১৫ জনের একটি দল আমিরুল ইসলামদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আমিরুল ইসলাম সহ দু’পক্ষের অন্তঃত ৮ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া সহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী জানায় সংঘর্ষের সময় ২ থেকে ৩ রাউন্ড গুলি বর্ষনের শব্দ শোনা গেছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ এঘটনায় কোন পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি।























