ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে

মহাদেবপুরের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন! নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সকাল ৬টা ২০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়া সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও ফেস্টুন উড়ানো, অতিথিদের বক্তব্য, প্যারেড পরিদর্শন, সম্মিলিত পুলিশ, আনসার ও ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যাদের কুচকাওয়াজ প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বিশেষ অতিথি হিসেবে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা,শহীদ ও পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি ও বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক কুদরত ই খুদা সোহাগ ধারা বিবরণী দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!

আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩