সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!
- আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন! সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মুহা, রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার প্রায় লক্ষাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা হলরুমে সাপাহার উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্দ্ধনা অনুষ্ঠিত হয়েছে।




















