রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে কঠোর ভূমিকায় থাকবো- ইউএনও নীলুফা সরকার!
- আপডেট সময় : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে কঠোর ভূমিকায় থাকবো- ইউএনও নীলুফা সরকার!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে কঠোর ভূমিকায় থাকবো- ইউএনও নীলুফা সরকার! বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেছেন, এই মাহে রমজান ও ঈদুল ফিতর কে কেন্দ্র করে বাগাতিপাড়া উপজেলায় কোন অসাধু দোকানি বা ব্যবসায়ী এই রমজান উপলক্ষে কোন দ্রব্যমূল্যের দাম অসাধু উপায়ে বৃদ্ধি করে সাধারণ মানুষকে ঠকাতে না পাড়ে সেদিকে কঠোর ভূমিকা রাখবো আমরা উপজেলা প্রশাসন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ বড়াল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, কৃষি কর্মকর্তা ড. ভবসিদ্ধু রায়, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর তিতাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, পৌর মেয়র অধক্ষ্য এ কে এম শরিফুল ইসলাম লেলিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ক্যাব বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রস ক্লাবের সভাপতি এ, এস, এম আল-আফতাব খান সুইট প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বাজারের ব্যবসায়ি, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সুধীজন সহ আরও অনেকে উক্ত সভায় উপস্তিত ছিলেন।
বাজারের দ্রব্যমূল্যের পাশাপাশি টিসিবির পণ্যও যেন সঠিকভাবে বিক্রি করা হয় সেদিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রস্তুতিমূলক সভার বক্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে এবিষয়ে সচেতন থাকার আহবানও জানান ইউএনও নীলুফা সরকার।























