ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৯৬ পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

সাপাহার নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৯৬ পরিবার!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৯৬ পরিবার! নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) সকাল ১১ টায় গনভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় সাপাহারেও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরও ৯৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি দলিল, নামজারী ও খতিয়ান সম্বলিত একটি করে ফোন্ডার হস্তান্তর করা হয়।
এরআগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধান চন্দ্র মজুমদার এমপি উপকারভোগীদের সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর ইউপি চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও বাড়িঘর পাওয়া সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ উপজেলায় প্রথম পর্যায়ে ১২০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০টি তৃতীয় পর্যায়ে ৫৫ টি মোট ২৩৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে।
এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে বুধবার প্রথম ধাপে ৯৬ পরিবারের কাছে ঘরের চাবি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ের ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াগুড়ি ৩২ টি, ভূমি অফিসের নিকট ৩ টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির নিকট ১৫ টি, লালচান্দা ৩৬ টি ও রসুলপুর ১০ টি বাড়ি। পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।

March 22, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৯৬ পরিবার!

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩