ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গড়ি বহরে হামলা, সড়ক অবরোধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের গাড়ি বহরে হামলার অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গড়ি বহরে হামলা, সড়ক অবরোধ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গড়ি বহরে হামলা, সড়ক অবরোধ! নাটোর সদর উপজেলা স্বনির্ভর সমবায় সমিতি লিমিটেড ইউসিসি এর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বিজয়ী সভাপতি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার তার সমর্থকদের সাথে গাড়ি বহর নিয়ে শহরে ফেরার পথে কানাইখালী এলাকায় হামলার শিকার হন। এসময় বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ সহ সড়ক অবরোধ করে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ইশতিয়াক আহমেদ ডলার অভিযোগ করেন, নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাই শরিফুল ইসলাম শরিফকে হারিয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচন শেষে গাড়ি বহর নিয়ে শহরের দিকে ফিরছিলেন তিনি। এসময় শহরের কানাইখালি এলাকায় সন্ত্রাসী কুত্তা সেলিম ও তার সহযোগীরা তার মোটরসাইকেল বহরে হামলা চালায়। এসময় একটি মোটর সাইকেল ভাংচুর করে তারা। এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল সহ সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সময় জেলা আওয়ামীলীগের বৈঠকে উপস্থিত জেলা আওয়ামীলীগ সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ নেতৃবৃন্দ খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দিলে এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা।

নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি উমা চৌধুরী জলি বলেন, ঘটনার সময় কান্দিভিটা এলাকায় দলীয় কার্যালয়ে নবগঠিত জেলা আওয়ামীলীগের প্রথম বৈঠক চলছিল। এই হামলার খবর পেয়ে সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। সেখা গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় নেতা কর্মীরা।

March 21, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গড়ি বহরে হামলা, সড়ক অবরোধ!

আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩