ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে পাট ও আউস ধান চাষে প্রণোদনা বিতরণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

মহাদেবপুরে প্রণোদনার পাট ও আউস বীজ বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে পাট ও আউস ধান চাষে প্রণোদনা বিতরণ!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে পাট ও আউস ধান চাষে প্রণোদনা বিতরণ! নওগাঁর মহাদেবপুরে প্রণোদনার পাট ও আউস ধান বীজ এবং রাসায়নিক সার ধান চাষিদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কৃষক সমাবেশে ২০২২-‘২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফসী আউস ফসলের বীজ ও রাসায়নিক সার এবং পাট বীজ বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মকিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।

সমাবেশে জানানো হয়, এবার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৭৫ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে রোপণের জন্য এক কেজি করে পাটবীজ এবং তিন হাজার ছয়শ’ ৮৫ জনের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে রোপণের জন্য পাঁচ কেজি করে উফসী জাতের আউস ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এবার এই উপজেলায় ২১০ হেক্টর জমিতে পাট ও ১৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন বীজতলা তৈরি শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে আউস ধান রোপণের কাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে পাট ও আউস ধান চাষে প্রণোদনা বিতরণ!

আপডেট সময় : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩