ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীসহ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে তিন জেলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

আগামী ২২ মার্চ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে তিন জেলা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীসহ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে তিন জেলা!

এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীসহ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে তিন জেলা! রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনয়াবগঞ্জ ও জয়পুরহাট জেলার ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আগামী বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।
সোমবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।

তিনি বলেন, রাজশাহী বিভাগের ‘ক’ শ্রেণির মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩১ হাজার ৯৩০টি। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ২১ হাজার ৭৬১টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ে রাজশাহী বিভাগে আট হাজার ৩১৪টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে এক হাজার ৪৫১টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩০টি, নওগাঁয় এক হাজার ৪৯২টি, নাটোরে এক হাজার ২৮৯টি, পাবনায় এক হাজার ৫১৮টি, সিরাজগঞ্জে ৭৮৩টি, বগুড়ায় এক হাজার ৪১২টি ও জয়পুরহাটে ১৩৯টি গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর তিনটি জেলাসহ ৩২টি উপজেলা ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘোষণা করবেন। রাজশাহী বিভাগে চতুর্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাগুলো হচ্ছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। উপজেলাগুলো হলো- রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল। জয়পুরহাট জেলার সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা। এছাড়া বগুড়া জেলার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ। নওগাঁ জেলার ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা। সিরাজগঞ্জ জেলার সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলা। পাবনা জেলার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া উপজেলা এবং নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্ৰাম ও লালপুর উপজেলা রয়েছে।

March 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীসহ ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে তিন জেলা!

আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩